দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৪ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বিষয়টি জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।’
এদিকে ড. খলিলুর রহমানের এ বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও মালদ্বীপও।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিস।
সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটে ভোট দেন। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর কাকোরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী।
নির্বাচিত হওয়ার মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
এমএস/